প্রশ্ন
যা সবাই জানতে চান
বইগুলো কি এখনই কেনা যায়?
যায়, বইয়ের পেজ থেকে। পেমেন্ট হয় Learning Bangladesh-এ, বিকাশ, নগদ বা কার্ডে। বিদেশের কার্ডে ডলারে সরাসরি কেনার ব্যবস্থা তৈরি হচ্ছে; এই পেজের ওয়েটলিস্ট সেটার জন্য।
ডলারে দাম কত হবে?
এখনো ঠিক হয়নি। ফর্মে জিজ্ঞেস করা আছে আপনার কাছে কত ঠিক মনে হয়। চালুর আগে পরিষ্কার জানানো হবে।
আমার জন্য কোন বইটা?
বিদেশে থাকলে আর দেশে সম্পত্তি থাকলে বা কিনতে চাইলে আগে "প্রবাসীর জমি-বাড়ি গাইড"। প্রথমবার কিনলে সাথে "জমি কেনার A থেকে Z"। পরিবারের জমি ভাগ বাকি থাকলে "বাবার জমির ভাগ"।
বই পড়লে কি উকিল লাগবে না?
লাগবে। বই দেখায় কোন কাজ নিজে পারবেন আর কোনটা উকিলের। উকিলকে কী জিজ্ঞেস করবেন, তার তালিকাও আছে।
আগে ফ্রি কিছু দেখে নিতে পারি?
পারেন। প্রবাসীর ফ্রি চেকলিস্ট আর জমির ফ্রি প্লেবুকগুলো আগে পড়ুন।