● ১:১ সেশন · আসছে
এক ঘণ্টায় কাজগুলো গুছিয়ে নিন
দেশের জমি, ফ্ল্যাট আর টাকার কাজ অনেক, কিন্তু কোনটার পরে কোনটা বুঝছেন না? এক ঘণ্টার একটা ভিডিও কলে আপনার অবস্থা শুনে কাজের ক্রমটা গুছিয়ে দেওয়ার সেশন তৈরি হচ্ছে।
- আপনার সময় অনুযায়ী কল
- শেষে এক পাতার কাজের তালিকা
- পরামর্শ নয়, গোছানো
এই সেশন এখনো চালু হয়নি। কে সেশন নিবেন আর দাম কত, চালুর আগে জানাবো। নাম রাখলে খবর আগে পাবেন।
সেশন যেভাবে হবে
তিন ধাপ, এক ঘণ্টা
আগে লিখে পাঠাবেন
অবস্থাটা কয়েক লাইনে আগে থেকে লিখে দিবেন, যাতে কলের সময়টা কাজে লাগে।
এক ঘণ্টার ভিডিও কল
আপনার সময় অনুযায়ী। কোন কাগজ আছে, কী নেই, কোথায় আটকে আছেন, সব শোনা হবে।
এক পাতার তালিকা
কোন কাজ আগে, কোনটা নিজে পারবেন, কোনটায় উকিল লাগবে, লিখে দেওয়া হবে।
সোজা কথা
সেশনে যা হবে, আর যা হবে না
যা হবে
- আপনার কাজগুলোর ক্রম ঠিক করা
- কোন কাগজ কোথায় মেলাবেন দেখানো
- উকিলের কাছে নিয়ে যাওয়ার প্রশ্ন তৈরি
- দেশের মানুষের সাথে কাজ ভাগের ছক
যা হবে না
- আইনি মতামত বা দলিল লিখে দেওয়া
- ভিসা, ইমিগ্রেশন বা নাগরিকত্বের পরামর্শ
- ট্যাক্স বা পেনশনের পরামর্শ
- কোন জমি কিনবেন বা কোথায় ইনভেস্ট করবেন বলা
- কোনো ফলের গ্যারান্টি
এখনই নিজের জমির কেস নিয়ে কথা বলতে চাইলে জমির সাহায্য পেজে কেসটা লিখে পাঠাতে পারেন।
নাম রাখা হয়েছে
সেশন চালু হলে আপনাকে আগে জানাবো। এর মধ্যে ফ্রি চেকলিস্ট দিয়ে নিজের কাগজগুলো গুছিয়ে রাখলে সেশনে সময় বাঁচবে।
নাম রাখার আগে
যা জেনে রাখা ভালো
- নাম রাখতে কোনো টাকা বা কার্ড লাগে না
- দামের প্রশ্নটা শুধু দাম ঠিক করার জন্য
- সেশনের সংখ্যা সীমিত থাকবে, তাই ওয়েটলিস্টের ক্রম ধরে ডাকা হবে
- আপনার কেস কোনো গ্রুপে বা পাবলিক জায়গায় যায় না
প্রশ্ন
যা সবাই জানতে চান
সেশন কে নিবেন?
চালুর আগে জানাবো। যিনিই নেন, তিনি উকিল হিসেবে নয়, কাজ গুছিয়ে দেওয়ার জন্য বসবেন।
দাম কত?
এখনো ঠিক হয়নি। ফর্মে জিজ্ঞেস করা আছে আপনার কাছে কত ঠিক মনে হয়। চালুর আগে পরিষ্কার জানানো হবে।
ভিসা বা গ্রিন কার্ড নিয়ে প্রশ্ন করা যাবে?
না। ইমিগ্রেশনের পরামর্শ দিতে ওই দেশের লাইসেন্স লাগে। ওই বিষয়ে লাইসেন্সধারী পরামর্শক বা অ্যাটর্নির কাছে যান।
কোন টাইম জোনে কল হবে?
আপনার দেশের সময় ধরে স্লট দেওয়া হবে। বিস্তারিত চালুর সময় জানাবো।
সেশনের আগে কী গুছিয়ে রাখবো?
ফ্রি চেকলিস্ট নিয়ে যে অংশটা আপনার কাজের, সেটায় টিক দিয়ে রাখুন। যা মেলেনি সেগুলোই সেশনের বিষয়।
এরপর
প্রবাসীদের জন্য আরো যা আছে
প্রবাসীর জমি-ফ্ল্যাট চেকলিস্ট
কেনা, পাওয়ার, টাকা পাঠানো, রেজিস্ট্রি, পাহারা, বিক্রি আর ওয়ারিশ। ৯ অংশ, ৫৩ পাতা।
আসছেবিদেশে বসে কাগজ যাচাই
খতিয়ান, নামজারি, খাজনা আর দলিলের চেইন মিলিয়ে এক রিপোর্ট।
বই ও কোর্সজমির তিন বই আর ভিডিও কোর্স
প্রবাসীর জমি-বাড়ি গাইড সহ তিনটা বই, আর ৩৫ লেসনের কোর্স। ডলারে কেনার ব্যবস্থা আসছে।