●  সাহায্য · জমি-ফ্ল্যাটের আসল হিসাব

নিজের জমির কেসটা লিখে পাঠান

প্লেবুক পড়ে নিজে করার সময় নেই, বা কোথায় আটকে আছেন বুঝছেন না? কেসটা লিখে দিন। আমাদের টিম ফোন করে শুনবে, তারপর বলবে কোনটা আমরা করে দিতে পারি আর কোনটায় উকিল লাগবে।

  • আগে শুনি, তারপর কথা
  • কাগজের ছবি লাগে না
  • আমরা উকিল নই, আগেই বলি

যা করে দিতে পারি

তিন রকম সাহায্য, যেটা লাগে

সার্ভিসগুলো নতুন চালু হচ্ছে। এখন কেস জমা নিচ্ছি। ফোনে কাজটা কী আর ফি কত, আগে পরিষ্কার জানাবো। আপনি রাজি হলে তবেই কাজ শুরু।

01

জমির স্ট্যাটাস রিপোর্ট

আপনার দেওয়া খতিয়ান নম্বর ধরে সরকারি সাইট থেকে রেকর্ড বের করে এক রিপোর্টে সাজিয়ে দেই। প্রবাসীদের বেশি কাজে লাগে।

কী পাবেন
খতিয়ানে কার নাম, নামজারি হয়েছে কিনা, খাজনা কোন বছর পর্যন্ত দেওয়া, কোথায় গরমিল, আর উকিলকে কোন প্রশ্নগুলো করবেন।
আপনার কাছ থেকে লাগবে
জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান নম্বর। কাগজের ছবি নয়।
যা এটা নয়
আইনি মতামত নয়, মাঠে গিয়ে দেখা নয়।
02

১:১ গাইডেন্স কল

আপনার কেসটা শুনে গুছিয়ে দেই: কোন কাগজ আগে, কোন কাজের পরে কোনটা, উকিলের কাছে কোন প্রশ্ন নিয়ে যাবেন।

কী পাবেন
৩০ থেকে ৪৫ মিনিটের কল, পরে এক পাতায় "কী কী দেখবেন" তালিকা।
যা এটা নয়
আইনি পরামর্শ নয়; দলিল বা চুক্তি লিখে দেওয়া নয়।
03

জমি বা ফ্ল্যাট কেনা-বেচা

বিক্রি করতে চাইলে প্রপার্টির তথ্য জমা দিন। মিললে ক্রেতার সাথে যোগাযোগ করিয়ে দেই।

পরিষ্কার কথা
এটা আমাদের আলাদা ব্যবসা। প্লেবুক, বই বা কোর্সে কোনো নির্দিষ্ট জমি কিনতে বলা হয় না।
প্রপার্টি জমা দেওয়ার পেজ →

উকিল দিয়ে কাগজ যাচাইয়ের সার্ভিস এখনো চালু হয়নি। ফর্মে সেটা বেছে রাখলে চালু হওয়ার সাথে সাথে আগে আপনাকে জানাবো।

যেভাবে কাজ হয়

তিন ধাপ, কোনো চাপ নেই

কেসটা লিখে পাঠান

নিচের ফর্মে ৩-৪ লাইনে লিখুন জমিটা কোথায়, কার নামে, আর কোথায় আটকে আছেন।

আমরা ফোন করে শুনি

আমাদের টিম WhatsApp বা ফোনে কল করে পুরোটা শুনবে। বিদেশে থাকলে WhatsApp কল।

কাজ আর ফি আগে, তারপর শুরু

কোনটা আমরা পারবো, কোনটায় উকিল লাগবে, ফি কত: সব আগে বলবো। রাজি না হলে কোনো টাকা লাগে না।

সোজা কথা

আমরা উকিল নই

যা করি

  • সরকারি সাইট থেকে রেকর্ড বের করে পাশাপাশি সাজানো
  • কোন কাজের পরে কোনটা, গুছিয়ে দেওয়া
  • উকিলের কাছে নিয়ে যাওয়ার প্রশ্ন তৈরি করে দেওয়া

যা করি না

  • আইনি মতামত দেওয়া
  • দলিল, বায়নানামা বা চুক্তি লিখে দেওয়া
  • মামলা চালানো বা অফিসে তদবির
  • কোনো ফলের গ্যারান্টি দেওয়া

কেসটা লিখে পাঠান

নাম, নম্বর আর কেসটা দিন। আমাদের টিম ফোন করবে।

কোনটা লাগবে? *
একটা বেছে নিন।

দলিল, NID বা কোনো কাগজের ছবি এখানে বা WhatsApp-এ পাঠাবেন না। কী লাগবে, ফোনে বলে দিবো।

পাঠানোর আগে

যা জেনে রাখা ভালো

  • ফর্ম পাঠাতে কোনো টাকা লাগে না
  • ফি কাজ ভেদে আলাদা; ফোনে আগে জানাবো
  • কাগজের ছবি পাঠাতে হবে না
  • আপনার কেস কোনো গ্রুপে বা পাবলিক জায়গায় যায় না

প্রশ্ন

যা সবাই জানতে চান

ফি কত?

কাজ ভেদে আলাদা। ফোনে আগে জানাবো। রাজি না হলে কোনো টাকা লাগে না।

কবে ফোন পাবো?

সার্ভিসটা নতুন চালু হচ্ছে, তাই কয়েক দিন লাগতে পারে। যাদের কাজ সামনের ৩ মাসের মধ্যে, তাদের আগে ফোন করি।

আপনারা কি উকিল?

না। আইনি মতামত, দলিল লেখা আর মামলা উকিলের কাজ। আমরা রেকর্ড বের করে সাজিয়ে দেই আর বুঝিয়ে দেই কোন প্রশ্ন নিয়ে উকিলের কাছে যাবেন।

আমি বিদেশে থাকি। নিতে পারবো?

পারবেন। কথা হবে WhatsApp কলে। স্ট্যাটাস রিপোর্টটা প্রবাসীদের কথা ভেবেই বানানো।

আমার দলিলের ছবি পাঠাতে হবে?

না। স্ট্যাটাস রিপোর্টে লাগে শুধু জেলা, উপজেলা, মৌজা আর খতিয়ান নম্বর। দলিল বা NID-এর ছবি WhatsApp-এ পাঠাবেন না।

আমার তথ্য দিয়ে কী করবেন?

শুধু আপনার সাথে যোগাযোগ আর আপনার কাজের জন্য। কারো কাছে বিক্রি করা হয় না, কোনো গ্রুপে দেওয়া হয় না। বিস্তারিত প্রাইভেসি পেজে।

ল্যাপটপে জমির ম্যাপ, পাশে দলিল আর চাবি
কোর্স এখন খোলা · সীমিত সময়ের ছাড়

পুরো কাজটা স্ক্রিনে দেখে শিখুন: জমি-ফ্ল্যাটের আসল হিসাব

৭ মডিউল, ৩৫ ভিডিও লেসন। সরকারি সাইট স্ক্রিনে ধরে দেখানো, শেষে নিজের জমির পুরো ফাইল। সাথে জমির ৩টা বই ফ্রি। বিদেশে বসেও মোবাইলে দেখা যায়।

কুপন কোডJOMI999
৳৯৯৯৳২,৯৯৯কুপনে ৳২,০০০ কম
কুপনসহ কোর্সটা নিন, ৳৯৯৯ →

লিংকে কুপন বসানো থাকে, একজন একবার ব্যবহার করতে পারবেন। পেমেন্ট bKash, নগদ, রকেট বা কার্ডে।
আগে দেখে নিতে চাইলে প্রথম দুইটা লেসন ফ্রি · শুধু পড়তে চাইলে ৩টা বই একসাথে ৳৯৯৯ · নতুন পর্ব পেতে YouTube-এ সাবস্ক্রাইব