ডেস্কে রাখা বাড়ির চাবি, ফ্লোর প্ল্যান আর ভয়েস রেকর্ডিং চলা ফোন, পেছনে সন্ধ্যার ঢাকা

●  জমি · ফ্ল্যাট · বাড়ি · কমার্শিয়াল স্পেস

প্রপার্টি বিক্রি করবেন? ভয়েসে বলেন, বাকিটা আমরা গুছাই।

নাম, WhatsApp আর ২ মিনিটের একটা ভয়েস। ব্যস। বাকিটা আমাদের AI এজেন্ট গুছিয়ে রাখবে, তারপর আমি নিজে নক দিব।

প্রপার্টি জমা দিন

আপনার প্রপার্টির কথা বলেন

কী বিক্রি করবেন? (না বুঝলে বাদ দেন)
ভয়েস মেসেজ *০০:০০
বাটনে চাপ দিয়ে বলা শুরু করেন। শেষ হলে আবার চাপ দেন। সর্বোচ্চ ৮ মিনিট।
কী বলবেন? লিস্ট দেখুন ↓
ছবি বা ভিডিও (থাকলে দিন, না থাকলেও চলবে)

    ভয়েস রেকর্ড করতে সমস্যা হলে সরাসরি WhatsApp-এ ভয়েস পাঠান।

    কীভাবে কাজ করে

    তিনটা ধাপ। পাঁচ মিনিট।

    ১

    নাম আর WhatsApp

    যে নাম্বারে WhatsApp চালান, সেটা দেন। ইমেইল চাইলে দিবেন, না দিলেও চলবে।

    ২

    ভয়েসে বলেন

    রেকর্ড বাটনে চাপ দিয়ে নিজের মতো করে বলেন। কী কী বলবেন, পাশেই লিস্ট দেওয়া আছে। ছবি বা ভিডিও থাকলে সাথে দিন।

    ৩

    আমরা গুছিয়ে নক দেই

    AI এজেন্ট আপনার কথা থেকে একটা পরিষ্কার প্রপার্টি প্রোফাইল বানায়। তারপর আমি দেখে WhatsApp-এ আপনার সাথে কথা বলি।

    অনেস্টলি বলছি

    কী করবো, আর কী কখনো করবো না।

    যা করবো

    • আপনার কথা শুনে একটা পরিষ্কার প্রপার্টি প্রোফাইল বানাবো
    • কাগজপত্র আর দাম নিয়ে সোজাসাপ্টা মতামত দিব
    • বিক্রি সম্ভব মনে হলে নিজে ভিজিট করবো, ছবি আর ভিডিও করবো
    • আমার পেজ আর নেটওয়ার্কের আগ্রহী ক্রেতাদের সামনে নিয়ে যাবো
    • প্রতিটা ধাপ আপনাকে WhatsApp-এ জানাবো

    যা কখনো করবো না

    • কোনো আগাম টাকা নিব না। কমিশন শুধু বিক্রি হলে, আগে লিখিতভাবে ঠিক করে
    • আপনার অনুমতি ছাড়া নাম্বার বা তথ্য কারো সাথে শেয়ার করবো না
    • বাজারের চেয়ে বেশি দামের মিথ্যা আশা দিব না
    • কাগজের সমস্যা লুকিয়ে বিজ্ঞাপন দিব না
    • রাজি না হলে বারবার ফোন দিয়ে বিরক্ত করবো না
    সাব্বির আহমেদ

    কার সাথে কথা বলবেন

    আমি সাব্বির আহমেদ।

    আমি ফ্রিল্যান্স প্রপার্টি এজেন্ট হিসেবে কাজ করি, কোনো একটা কোম্পানির হয়ে না। তাই অল্প কয়েকটা প্রপার্টি বাছাই করে নিই, আর প্রতিটা নিয়ে ঠিকমতো কাজ করি। আমার জোর কনটেন্ট, ভিডিও আর মার্কেটিং, আর অন্য সব কাজের মতো এখানেও AI দিয়ে সব গুছিয়ে রাখি। আপনার সময় কম লাগবে, কথা পরিষ্কার থাকবে।

    প্রশ্ন

    যা সবাই জানতে চান।

    এর জন্য কি কোনো টাকা লাগবে?

    না। জমা দিতে, কথা বলতে, প্রোফাইল বানাতে কোনো টাকা লাগবে না। বিক্রি হলে কমিশন, আর সেটা কত হবে আগেই লিখিতভাবে ঠিক করে নিব।

    আমার নাম্বার কি কারো কাছে যাবে?

    না। ক্রেতার সাথে কথা আগানোর আগে আপনাকে জিজ্ঞেস করে নিব। আপনার অনুমতি ছাড়া কিছু শেয়ার হবে না।

    কোন এলাকার প্রপার্টি নেন?

    শুরুতে ঢাকার দিকে বেশি ফোকাস, বিশেষ করে বসুন্ধরা, গুলশান, বনানী, জলসিঁড়ি আর আফতাবনগর এলাকা। অন্য জায়গার হলেও জমা দেন, সম্ভব না হলে অনেস্টলি জানিয়ে দিব।

    কাগজপত্র পুরা না থাকলে?

    সমস্যা নাই, ভয়েসে বলে দেন কোনটা আছে আর কোনটা বাকি। কী করলে বিক্রি সহজ হবে, সেটা নিয়ে আমরা কথা বলবো।

    ভয়েস রেকর্ড না হলে কী করবো?

    ফর্মের "লিখে দিতে চাইলে" ঘরে লিখে দেন, অথবা ফোন থেকে অডিও ফাইল দেন। একদম না পারলে সরাসরি WhatsApp-এ ভয়েস পাঠান।