প্রাইভেসি

আপনার তথ্য নিয়ে আমরা কী করি

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ · সহজ ভাষায় লেখা

কী তথ্য নেই

  • ফর্মে আপনি যা দেন: নাম, WhatsApp নম্বর, দেশ, জেলা বা শহর; চাইলে ইমেইল, কী করতে চান, কবে, বাজেটের ধাপ, জমির এলাকা, আর আপনার প্রশ্ন বা কেস।
  • আপনি কোন প্লেবুক খুলেছেন, কোন বাটন চেপেছেন (বই, কোর্স, সাহায্য), কোন ভিডিওর লিংক থেকে এসেছেন।
  • ব্রাউজারের সাধারণ তথ্য আর পেজ দেখার হিসাব (Google Analytics আর Meta Pixel দিয়ে)।

যা নেই না

NID, জন্মতারিখ, পুরো ঠিকানা, দলিল বা কোনো কাগজের ছবি আমরা চাই না। এগুলো ফর্মে বা WhatsApp-এ পাঠাবেন না।

কেন নেই

  • আপনাকে প্লেবুক, বই, কোর্স আর জমি নিয়ে নতুন কনটেন্টের খবর জানাতে।
  • আপনার উত্তর ধরে প্লেবুকটা আপনার মতো করে সাজাতে: কোন অংশ আগে, কোন বই বা কোর্স আপনার কাজে লাগবে।
  • আপনি সাহায্য চাইলে ফোন করতে।
  • মানুষ কোন সমস্যায় বেশি পড়ছে, সেটা বুঝে ভিডিও আর লেসন বানাতে।

কে দেখে

শুধু Rich Sabbir টিমের যাঁরা এই কাজ করেন। আপনার তথ্য কারো কাছে বিক্রি করা হয় না, কোনো গ্রুপে দেওয়া হয় না। কোনো প্রপার্টি পার্টনার বা উকিলের কাছে আপনার নম্বর দেওয়ার আগে আপনাকে আলাদা করে জিজ্ঞেস করা হবে।

কোথায় থাকে

আমাদের ওয়েবসাইটের সার্ভারে, এমন জায়গায় যেটা বাইরে থেকে খোলা যায় না। টিমের কাজের জন্য একটা কপি আমাদের নিজেদের কম্পিউটারে থাকে।

মেসেজ বন্ধ করা বা তথ্য মুছে ফেলা

যেকোনো সময় আমাদের WhatsApp-এ "বন্ধ" লিখলে আর মেসেজ বা ফোন যাবে না। "আমার তথ্য মুছুন" লিখলে আপনার রেকর্ড মুছে দেওয়া হবে। WhatsApp বাটন এই পেজের উপরেই আছে।

কুকি

পেজ কতজন দেখছে আর কোন লেখা কাজে লাগছে, সেটা বুঝতে Google Analytics আর Meta Pixel চলে। আপনি একবার ফর্ম দিলে যাতে আবার দিতে না হয়, সেজন্য আপনার ব্রাউজারে একটা ছোট নোট রাখা হয়; ব্রাউজারের ডেটা মুছলে সেটা চলে যায়।

বদল

এই পাতা বদলালে উপরের তারিখ বদলাবে।

In short (English)

We collect what you type into our forms (name, WhatsApp number, country, and optional details about your land question), which playbooks you open, and standard analytics. We use it to send you the content you asked for and to call you if you request help. We do not sell or share it. We never ask for ID documents or deeds. To stop messages or delete your record, message us on WhatsApp with "stop" or "delete my data".