●  ভিডিও কোর্স · এখন খোলা

নিজের জমির কাগজ নিজে বুঝুন, তারপর টাকা দিন

সরকারি সাইটগুলো স্ক্রিনে ধরে ধরে দেখানো, প্রতি মডিউলে কুইজ আর ওয়ার্কশিট, শেষে নিজের জমির পুরো ফাইল। প্রথম দুইটা লেসন ফ্রি, কেনার আগে দেখে নিন।

৳২,৯৯৯কুপন JOMI999 দিলে ৳৯৯৯ · ২৪ মাস দেখা যাবে · জমির ৩টা বই ফ্রি
  • ৭ মডিউল, ৩৫ লেসন
  • কুইজ আর ওয়ার্কশিট
  • কোর্স শেষে সার্টিফিকেট
ল্যাপটপে জমির ম্যাপ, পাশে দলিল আর চাবি

তিন পথ

আপনার কেস যেটা, সেই পথে যান

সব লেসন সবার দেখতে হয় না। শুরুতেই নিজের কেস বেছে নিন, তারপর সেই মডিউলগুলো দেখুন।

পরিবারের জমি ভাগ হবে

জমি এখনো বাবা-মায়ের নামে। ওয়ারিশ সনদ থেকে নিজের নামে নামজারি পর্যন্ত।

মডিউল ১ → ২ → ৩ → ৭ · ২০ লেসন

বিদেশ থেকে সামলাচ্ছি

দেশে জমি বা বাড়ি আছে। রেকর্ড নিজের নামে রাখা, পাওয়ার অব অ্যাটর্নি, দেশের মানুষের সাথে হিসাব।

মডিউল ১ → ২ → ৪ → ৭ · ১৮ লেসন

জমি বা ফ্ল্যাট কিনবো

বায়নার টাকা দেওয়ার আগে কাগজ আর মাঠ যাচাই, তারপর চুক্তি, রেজিস্ট্রি, নামজারি।

মডিউল ১ → ২ → ৫ → ৬ → ৭ · ২১ লেসন

ভেতরে কী আছে

৭ মডিউল, শেষে নিজের জমির ফাইল

১কাগজ চেনা৫ লেসন · সবার জন্য
  1. কলমটা একটু থামান: আপনার পথ কোনটা
  2. একগাদা কাগজ, আসলে তিনটা
  3. CS, SA, RS, BS: নাম শুনে ঘাবড়াবেন না
  4. একটা খতিয়ান, লাইন ধরে পড়া
  5. দলিল আর দাখিলা, লাইন ধরে পড়া
২সরকারি সেবা, স্ক্রিনে হাতে-কলমে৫ লেসন · সবার জন্য
  1. কোন কাজ কোন সাইটে: এক পাতার ম্যাপ
  2. অনলাইনে খতিয়ান বের করা
  3. নামজারি: খাতায় নাম না উঠলে কাজ অর্ধেক
  4. খাজনা অনলাইনে, আর দাখিলার QR
  5. কাগজ আর অনলাইন মিলানো: গরমিল পেলে প্রথম কাজ
৩পরিবারের জমি৮ লেসন · ওয়ারিশ পথ
  1. জমি পালায় না, ওয়ারিশ বাড়ে: বাবার জমির খাতা
  2. গাছটা আগে নিজে আঁকুন: ওয়ারিশ কারা, ওয়ারিশ সনদ
  3. অঙ্কটা নিজের হাতে: কে কত পান
  4. যেখানে পেন্সিল নামিয়ে রাখবেন
  5. পরিবারের টেবিল: কথা তোলা, বোনের অংশ, মা
  6. কোন টুকরা কার; আগে সবার নাম
  7. স্ট্যাম্পের ভাগ নয়, রেজিস্ট্রি করা বণ্টননামা
  8. কেউ সই না দিলে; আর আব্বা যখন পাশেই বসে আছেন
৪প্রবাসী৬ লেসন · প্রবাসী পথ
  1. দূরে থাকেন, চোখ রাখুন কাছে: তিনটা জিনিস নিজের চোখে
  2. পাওয়ার দেওয়ার আগে দুইবার থামুন
  3. কাগজে যা লিখবেন, ক্ষমতা ঠিক ততটুকুই
  4. দেশের মানুষটাই আপনার চোখ আর হাত: মাসিক হিসাব
  5. হাজার মাইল দূর থেকে কেনা, বানানো, বিক্রি
  6. খারাপ খবর এলে প্রথম ৭ দিন; আর ছুটির দশ দিন
৫কেনার আগে যাচাই৬ লেসন · ক্রেতা পথ
  1. বায়নার আগে: ১০ চেকের ম্যাপ
  2. দলিলের পেছনেও দলিল থাকে: চেইন আর তল্লাশি
  3. "আব্বার জমি" কেনার আগে সবার সই গুনুন
  4. কাগজ পরিষ্কার, জমি কি পরিষ্কার? মামলা, বন্ধক, খাস
  5. ব্রোশিওরের প্লট আর কাগজের প্লট
  6. কাগজের জমি আর মাঠের জমি
৬চুক্তি থেকে নিজের নাম৩ লেসন · ক্রেতা পথ
  1. বায়নার টাকা, কাগজে বাঁধা
  2. রেজিস্ট্রির দিন, কোনো চমক ছাড়া
  3. মিষ্টি খাওয়ার পরের ৩০ দিন
৭নিজের ফাইল২ লেসন · সবার জন্য
  1. উকিলের কাছে যাওয়ার আগে: কী সাথে নিবেন, কোন প্রশ্ন
  2. আপনার জমির ফাইল, আর বছরে ৩০ মিনিট
★সাথে থাকে: আমার জমির ফাইলওয়ার্কবুক + ফাইনাল কুইজ
  1. প্রতি লেসনের শেষে নিজের ফাইলের এক পাতা ভরা, মোট ৩৫ পাতার ওয়ার্কবুক
  2. প্রতি মডিউলে চিটশিট আর বাস্তব অবস্থার কুইজ
  3. ফাইনাল কুইজ, শেষে সার্টিফিকেট

পরে কোর্সে যোগ হবে: ফ্ল্যাট আর ল্যান্ড শেয়ারের আলাদা লেসন · আদালতের ধাপগুলো আরও খুলে · প্রবাসীর টাকা পাঠানো আর বিক্রির টাকা নেওয়া। এগুলোর তথ্য সরকারি সূত্র থেকে মেলানো চলছে; মিললে তবেই লেসন হবে।

কোর্সের সাথে যা পাবেন

শুধু ভিডিও নয়, হাতে রাখার জিনিস

আসল স্ক্রিন রেকর্ডিং

সরকারি সাইটে কোন ঘরে কী বাছবেন, স্ক্রিনে ধরে ধরে দেখানো। প্রতিটায় তারিখ লেখা, সাইট বদলালে আপডেট।

প্রতি মডিউলে কুইজ

মুখস্থ প্রশ্ন নয়। "বিক্রেতা বললেন নামজারি চলছে; আপনি কী দেখতে চাইবেন?" এই ধরনের বাস্তব প্রশ্ন।

ওয়ার্কশিট

প্রতি মডিউলে একটা ছোট কাজ: নিজের বা পরিচিত একটা জমি ধরে মিলিয়ে দেখা। কাগজ কাউকে জমা দিতে হয় না।

রিসোর্স প্যাক

চেকলিস্ট, খরচের ছক, উকিলকে করার প্রশ্ন, সরকারি সাইট আর হটলাইনের এক পাতা, শব্দকোষ।

জমির ৩টা বই, ফ্রি

জমি কেনা, প্রবাসী আর বাবার জমির ভাগ: তিনটা বই কোর্সের সাথে ফ্রি, কিনলে আপনার লাইব্রেরিতে চলে আসবে। শুধু বই চাইলে আলাদাও নিতে পারেন।

সার্টিফিকেট

লেসন আর কুইজ শেষ করলে Learning Bangladesh-এর সার্টিফিকেট।

কার জন্য

এই কোর্স সবার জন্য নয়

আপনার কাজে লাগবে, যদি

  • প্রথমবার জমি বা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন
  • পরিবারের জমি ভাগ হবে, কোথা থেকে শুরু বুঝছেন না
  • বিদেশে থাকেন, দেশের জমির কাগজ নিজে দেখতে চান
  • উকিলের কাছে যাওয়ার আগে নিজে বুঝে নিতে চান

কাজে লাগবে না, যদি

  • মামলা চলছে আর আদালতের পরামর্শ খুঁজছেন (উকিল লাগবে)
  • ভাবছেন কোর্স করলে উকিল লাগবে না (লাগবে, তবে ঠিক প্রশ্ন নিয়ে যাবেন)
  • কোন জমিতে টাকা খাটালে লাভ হবে, সেই পরামর্শ চান
সাব্বির আহমেদ

কে বানাচ্ছে

আমি সাব্বির আহমেদ।

ইউটিউবে Rich Sabbir চ্যানেলে জমি, ফ্ল্যাট আর টাকার হিসাব নিয়ে ভিডিও বানাই। Learning Bangladesh-এ ১.৫ লাখের বেশি লার্নার ও রিডার আমাদের কোর্স আর বই ইউজ করেছেন। আমি উকিল নই। তাই যেখানে উকিল লাগে, সেখানে পরিষ্কার লিখে দেই "এটা উকিলের কাজ"।

ল্যাপটপে জমির ম্যাপ, পাশে দলিল আর চাবি
কোর্স এখন খোলা · সীমিত সময়ের ছাড়

পুরো কাজটা স্ক্রিনে দেখে শিখুন: জমি-ফ্ল্যাটের আসল হিসাব

৭ মডিউল, ৩৫ ভিডিও লেসন। সরকারি সাইট স্ক্রিনে ধরে দেখানো, শেষে নিজের জমির পুরো ফাইল। সাথে জমির ৩টা বই ফ্রি। বিদেশে বসেও মোবাইলে দেখা যায়।

কুপন কোডJOMI999
৳৯৯৯৳২,৯৯৯কুপনে ৳২,০০০ কম
কুপনসহ কোর্সটা নিন, ৳৯৯৯ →

লিংকে কুপন বসানো থাকে, একজন একবার ব্যবহার করতে পারবেন। পেমেন্ট bKash, নগদ, রকেট বা কার্ডে।
আগে দেখে নিতে চাইলে প্রথম দুইটা লেসন ফ্রি · শুধু পড়তে চাইলে ৩টা বই একসাথে ৳৯৯৯ · নতুন পর্ব পেতে YouTube-এ সাবস্ক্রাইব

কোর্স এখন খোলা

৳২,৯৯৯, সাথে জমির ৩টা বই ফ্রি

যা পাবেন

  • ৭ মডিউল, ৩৫ ভিডিও লেসন
  • "আমার জমির ফাইল" ওয়ার্কবুক (PDF)
  • প্রতি মডিউলে কুইজ, শেষে ফাইনাল কুইজ আর সার্টিফিকেট
  • জমির ৩টা বই, ফ্রি
  • একবার দিলে ২৪ মাস দেখা যাবে

কেনার আগে

  • প্রথম দুইটা লেসন ফ্রি, লগইন ছাড়াই দেখা যায়
  • মোবাইল বা কম্পিউটার, যেকোনোটা থেকে দেখা যাবে
  • এই কোর্স আইনি পরামর্শ নয়; নিজের কেসে উকিলের পরামর্শ নিন

প্রশ্ন

যা সবাই জানতে চান

কোর্স কি এখন পাওয়া যাচ্ছে?

হ্যাঁ, Learning Bangladesh-এ খোলা। প্রথম দুইটা লেসন ফ্রি, লগইন ছাড়াই দেখা যায়। দেখে কাজের মনে হলে বাকিটা নিন।

দাম কত?

কোর্সের দাম ৳২,৯৯৯। সীমিত সময়ের ছাড়ে কুপন কোড JOMI999 দিলে ৳৯৯৯, একজন একবার। একবার দিলে ২৪ মাস দেখা যাবে। সাথে জমির তিনটা বই ফ্রি।

কোর্স কোথায় হবে?

Learning Bangladesh-এ। মোবাইল বা কম্পিউটার, যেকোনোটা থেকে দেখা যাবে।

কোর্স করলে কি উকিল লাগবে না?

লাগবে। দলিলের তল্লাশি, বায়নানামা আর দলিল লেখা উকিলের কাজ। কোর্স আপনাকে শেখাবে কোন কাজ নিজে পারবেন, আর উকিলের কাছে কোন প্রশ্নগুলো নিয়ে যাবেন।

আমি বিদেশে থাকি। আমার জন্য কী আছে?

প্রবাসীদের জন্য আলাদা মডিউল আছে: বিদেশে বসে রেকর্ড দেখা, পাওয়ার অব অ্যাটর্নি, দেশের মানুষের সাথে হিসাব রাখা, আর দেশে এলে অল্প দিনে কী কী সেরে যাবেন।

ফ্ল্যাট আর ল্যান্ড শেয়ার নিয়ে কিছু থাকবে?

থাকবে, তবে শুরুতে নয়। এই অংশের তথ্য সরকারি সূত্র থেকে মেলানো চলছে। মিললে কোর্সে যোগ হবে।

এটা কি আইনি পরামর্শ?

না। এটা শেখার কোর্স। নিয়ম, ফি আর ওয়েবসাইট বদলায়। টাকা দেওয়ার আগে নিজের কেসটা একজন উকিলকে দেখিয়ে নিবেন।