● ওয়ার্কশিট · আসছে
ফিরব, না থাকব? অঙ্কটা আগে করুন
দেশে ফেরার সিদ্ধান্ত মনের, কিন্তু অঙ্কটা খাতার। ফিরলে কী হারাবেন, কী পাবেন, দেশে মাসে কত লাগবে আর জমানো টাকায় কত দিন চলবে। নিজের সংখ্যা নিজে বসানোর একটা হিসাবের খাতা তৈরি হচ্ছে।
- নিজের অঙ্ক, নিজের হাতে
- কোনো হার বানিয়ে লেখা নয়
- সিদ্ধান্ত আপনার, আমাদের নয়
হিসাবের খাতা এখনো তৈরি হচ্ছে। নাম রাখলে তৈরি হওয়ার সাথে সাথে আগে পাবেন।
যা থাকবে বলে ভাবছি
পাঁচটা ছক, একটা সিদ্ধান্তের জন্য
এটা প্ল্যান, এখনো চূড়ান্ত নয়। কোন ছকটা আগে বানাবো, ঠিক করবে আপনাদের উত্তর।
- ০১
ফেরার লাভ-ক্ষতির খাতা
ফিরলে যা ছাড়বেন আর যা পাবেন, টাকার আর টাকার বাইরের, পাশাপাশি দুই কলামে।
- ০২
দেশে মাসের খরচ
বাসা, খাওয়া, পড়াশোনা, চিকিৎসা, গাড়ি। নিজের শহর আর নিজের জীবনযাত্রা ধরে।
- ০৩
জমানো টাকায় কত দিন
কত টাকা নিয়ে ফিরছেন, মাসে কত খরচ, নতুন আয় শুরু হতে কত মাস।
- ০৪
দেশে মাসিক আয়ের ছক
ভাড়া, সঞ্চয়ের মুনাফা, ব্যবসা বা চাকরি। কোনটা নিশ্চিত, কোনটা আশা, আলাদা করে।
- ০৫
যাওয়ার আগে কাজের তালিকা
ওই দেশে কী কী গুছিয়ে আসতে হবে, আর কোন প্রশ্ন কোন পেশাদারকে করবেন।
সোজা কথা
খাতা যা, আর যা নয়
যা হবে
- নিজের সংখ্যা বসানোর ছক
- কোন প্রশ্নগুলো আগে নিজেকে করবেন
- কোন তথ্য কোন সরকারি পাতায় দেখবেন
যা হবে না
- ফিরতে বা থাকতে বলা নয়
- ট্যাক্স বা পেনশনের পরামর্শ নয়
- ইমিগ্রেশন বা ভিসার পরামর্শ নয়
- কোথাও ইনভেস্ট করতে বলা নয়
ট্যাক্স, পেনশন আর নাগরিকত্বের নিয়ম দেশভেদে আলাদা আর বদলায়। নিজের কেসে ওই দেশের ট্যাক্স পেশাদার বা লাইসেন্সধারী পরামর্শকের সাথে কথা বলুন।
নাম রাখা হয়েছে
হিসাবের খাতা তৈরি হলে আপনাকে আগে পাঠাবো। এই সিরিজের ভিডিওগুলো ইউটিউবে একটা একটা করে আসছে।
জেনে রাখুন
নাম রাখা মানে শুধু খবর
- নাম রাখতে কোনো টাকা বা কার্ড লাগে না
- আপনার উত্তর দেখে ঠিক হবে কোন ছক আগে আসবে
- দামের প্রশ্নটা শুধু দাম ঠিক করার জন্য
- বন্ধ করতে বললে সাথে সাথে বন্ধ
প্রশ্ন
যা সবাই জানতে চান
এটা কি ক্যালকুলেটর, না PDF?
প্রথমে ভরার মতো ওয়ার্কশিট হিসেবে আসবে। পরে অনলাইনে অঙ্ক বসানোর টুল করার প্ল্যান আছে। কোনটা আগে, ঠিক করবে ওয়েটলিস্টের উত্তর।
ফ্রি, না টাকা লাগবে?
এখনো ঠিক হয়নি। ফর্মে জিজ্ঞেস করা আছে আপনার কাছে কত ঠিক মনে হয়। চালুর আগে পরিষ্কার জানানো হবে।
আপনারা কি বলে দিবেন ফিরব নাকি থাকব?
না। খাতাটা আপনার অঙ্ক সাজিয়ে দিবে। সিদ্ধান্ত আপনার আর আপনার পরিবারের।
পেনশন বা ট্যাক্সের হিসাব থাকবে?
কোন প্রশ্ন কাকে করবেন আর কোন সরকারি পাতায় দেখবেন, সেটা থাকবে। আপনার কেসের হিসাব ওই দেশের ট্যাক্স পেশাদারের কাজ।
এই বিষয়ে ভিডিও আছে?
আসছে। "ফিরব, না থাকব?" সিরিজের ভিডিওগুলো ইউটিউবে একটা একটা করে আসছে।
এরপর
প্রবাসীদের জন্য আরো যা আছে
প্রবাসীর জমি-ফ্ল্যাট চেকলিস্ট
কেনা, পাওয়ার, টাকা পাঠানো, রেজিস্ট্রি, পাহারা, বিক্রি আর ওয়ারিশ। ৯ অংশ, ৫৩ পাতা।
আসছেবিদেশে বসে কাগজ যাচাই
খতিয়ান, নামজারি, খাজনা আর দলিলের চেইন মিলিয়ে এক রিপোর্ট।
বই ও কোর্সজমির তিন বই আর ভিডিও কোর্স
প্রবাসীর জমি-বাড়ি গাইড সহ তিনটা বই, আর ৩৫ লেসনের কোর্স। ডলারে কেনার ব্যবস্থা আসছে।