● ফ্রি চেকলিস্ট · প্রবাসীদের জন্য
"ভাই দেখে নিয়েছে" বলার আগে নিজে মিলিয়ে নিন
বিদেশে বসে দেশের জমি বা ফ্ল্যাট কেনা, পাহারা দেওয়া আর বিক্রির আগে যা যা মেলাবেন, এক চেকলিস্টে। প্রতিটা চেকের পাশে লেখা কোথায় দেখবেন আর ভুল উত্তর দেখতে কেমন।
- ৯ অংশ, ৫৩ পাতা
- প্রতিটা সংখ্যার সোর্স দেওয়া
- কোনো টাকা লাগে না
চেকলিস্ট তৈরি
নিচের বাটনে চাপ দিলে PDF নামবে। ৫৩ পাতা, ফোনে পড়ার মাপে। পুরোটা একবারে পড়ার দরকার নেই, যে কাজে আছেন সেই অংশটা খুলুন।
ভেতরে যা আছে
পড়ার জন্য নয়, টিক দেওয়ার জন্য
- প্রতিটা চেক একটা কাজ, শেষ হলে টিক দিবেন
- কোন সাইটে বা কোন অফিসে দেখবেন, পাশেই লেখা
- সবচেয়ে জরুরি ১৫টা চেক আলাদা এক পাতায়
- ফি আর নিয়মের সোর্স শেষের টেবিলে, কোনটা মেলানো আর কোনটা নয় সেটাও লেখা
- শেষে লেখা কোন কাজগুলো উকিল ছাড়া করবেন না
নয়টা অংশ
যে কাজে আছেন, শুধু সেই অংশ
- অংশ ১
কেনার আগে, বিদেশে বসে যা মেলাবেন
খতিয়ানের চেইন, নামজারি, খাজনা, দলিল। কোনটা নিজে চোখে দেখবেন।
- অংশ ২
পাওয়ার অব অ্যাটর্নি
কাকে দিবেন, কোন ক্ষমতা দিবেন না, কাগজ কোন পথে দেশে যায়।
- অংশ ৩
টাকা পাঠানো আর দাম দেওয়া
টাকা কোন পথে যাবে, কার অ্যাকাউন্টে, কোন প্রমাণ রেখে দিবেন।
- অংশ ৪
রেজিস্ট্রির দিন আর তার পরের ৯০ দিন
দলিলের দিন কী মেলাবেন, তারপর নামজারি আর খাজনা।
- অংশ ৫
বিদেশে বসে সম্পত্তি পাহারা
বছরে কয়বার কী দেখবেন, খারাপ খবর এলে প্রথম কাজ।
- অংশ ৬
বিদেশি পাসপোর্ট নিলে
নাগরিকত্ব বদলালে দেশের সম্পত্তির কাগজে কী দেখে নিতে হয়।
- অংশ ৭
বিক্রি আর টাকা বাইরে নেওয়া
বিক্রির আগের কাগজ, আর টাকা বাইরে নেওয়ার নিয়ম কোথায় দেখবেন।
- অংশ ৮
ওয়ারিশ সম্পত্তি
ভাই-বোন কয়েক দেশে থাকলে কোন কাজের পরে কোনটা।
- অংশ ৯
দশটা লাল পতাকা
যে দশটা জিনিস দেখলে ওখানেই থামবেন।
সোজা কথা
চেকলিস্ট যা, আর যা নয়
যা পাবেন
- কোন কাগজ কোথায় মেলাবেন তার তালিকা
- ভুল উত্তর দেখতে কেমন, তার উদাহরণ
- উকিলের কাছে নিয়ে যাওয়ার প্রশ্ন
- প্রতিটা নিয়ম আর সংখ্যার সোর্স
যা এটা নয়
- আইনি পরামর্শ নয়
- উকিলের বদলি নয়
- কোনো জমি বা প্রজেক্ট কেনার সুপারিশ নয়
- ফি আর হার বদলায়, তাই শেষ কথা নয়
টাকা দেওয়ার আগে কাগজের কপি একজন জমির আইনজীবীকে দেখিয়ে নিন। চেকলিস্ট সেই কাজটা সহজ করে, বদলে দেয় না।
প্রশ্ন
যা সবাই জানতে চান
PDF কীভাবে পাবো?
ফর্মটা ভরে বাটনে চাপ দিলে সাথে সাথে নামানোর বাটন আসবে। একই ফোন বা কম্পিউটার থেকে পরে এই পেজে এলে আবার নামাতে পারবেন।
WhatsApp নম্বর না দিয়ে শুধু ইমেইল দিলে হবে?
হবে। নম্বর বা ইমেইল, যেকোনো একটা দিলেই চলে।
আমি দেশে থাকি। আমার জন্য?
চেকগুলো দেশেও কাজে লাগে, তবে লেখা হয়েছে বিদেশে থাকা মানুষের কথা ভেবে। দেশে থাকলে জমির ফ্রি প্লেবুকগুলো আগে দেখুন।
ফি আর করের হার কি এখনো ঠিক আছে?
এগুলো বদলায়। চেকলিস্টের শেষের টেবিলে প্রতিটা সংখ্যার সোর্স আর কোনটা আমরা নিজে মিলিয়েছি সেটা লেখা। টাকা দেওয়ার আগে নিজের এলাকার অফিস বা উকিলের কাছ থেকে মিলিয়ে নিন।
আমার তথ্য দিয়ে কী করবেন?
চেকলিস্ট দেওয়া আর এই বিষয়ের নতুন কনটেন্ট বা অফার জানানোর জন্য। কারো কাছে বিক্রি করা হয় না, কোনো গ্রুপে দেওয়া হয় না। বন্ধ করতে বললে বন্ধ।
এরপর