গল্প

ভুল করেছি, হিসাব করেছি, আবার দাঁড়িয়েছি

আমি সাব্বির আহমেদ। চাকরি করেছি, কোম্পানি বানিয়েছি, ঠকেছি, আবার শুরু করেছি। যা শিখেছি, হিসাবসহ এখানে রাখি।

১.৫ লাখের বেশি লার্নার ও রিডার

সাতটা মোড়

যেখান থেকে যেখানে

সাব্বির আহমেদ
  1. স্কুল

    পেছনের বেঞ্চের ছাত্র

    ক্লাস সিক্সে ফেল করেছিলাম। রেজাল্ট কখনোই ভালো ছিল না। তাই জানি, রেজাল্ট দিয়ে সব ঠিক হয় না।

  2. প্রথম চাকরি

    দিনে অফিস, রাতে শেখা

    বেতন ছিল অল্প। রাতে ইউটিউব দেখে অ্যানিমেশন শিখেছি। প্রথম ভিডিওটা বানাতে কয়েক দিন অফিসেই ছিলাম।

  3. নিজের কোম্পানি

    অফিসেই ঘর

    Bdjobs, REVE আর Pathao-র পর চাকরি ছেড়ে EndingScene শুরু করি। ভাড়া বাঁচাতে অফিসেই থাকতাম।

  4. প্রথম বড় ধাক্কা

    যে অ্যাপ টেকেনি

    একটা অ্যাপ বানিয়েছিলাম। ইউজার এসেছিল, টাকা আসেনি। শিখলাম, আগে বিক্রি, তারপর বানানো।

  5. কোভিড

    শূন্য থেকে আবার

    টিম নেই, কাজ নেই। একটা ল্যাপটপ আর অল্প কিছু টাকা নিয়ে Learning Bangladesh শুরু করি।

  6. বাবা হওয়ার পর

    আয় ছিল, সম্পদ ছিল না

    মেয়ে আসার পর টের পেলাম, আয় আছে কিন্তু জমানো কিছু নেই। হিসাবটা নতুন করে করতে বসি। সিগারেটও ছেড়ে দিই।

  7. এখন

    আগে নিজের ওপর টেস্ট

    যা শিখি, আগে নিজে করে দেখি। কাজ করলে তারপর হিসাবসহ আপনাকে দেখাই।

নামটা কেন

Rich মানে টাকা দেখানো না

Rich মানে টাকার হিসাব বোঝা। গাড়ি বা ঘড়ি দেখিয়ে কাউকে লোভ দেখাই না।

লোগোর "Rs." একসাথে টাকার চিহ্ন আর নামের আদ্যক্ষর। শেষের বিন্দুটা দাঁড়ি। হিসাব মিললে তবেই দাঁড়ি পড়ে।

জমি আর ফ্ল্যাটে

বিক্রেতার পক্ষে না, ক্রেতার পক্ষে

আমি ডেভেলপার না। কারো হয়ে দাম বাড়িয়ে বলি না।

আমার কাজ কেনার আগে মিলিয়ে দেখার চেকলিস্ট আর হিসাব দেওয়া। লুকানো কমিশন কখনো নেব না।

জমির ফ্রি প্লেবুক দেখুন

কথা দিচ্ছি

যা কখনো করব না

বানানো সংখ্যা নয়

প্রতিটা হিসাবের উৎস থাকবে। উৎস না থাকলে সংখ্যাটা বলব না।

তাড়া দিয়ে বিক্রি নয়

টাইমার নেই, চাপ নেই। ভেবে, মিলিয়ে, তারপর সিদ্ধান্ত নিন।

নিজের ভুল লুকানো নয়

কোথায় ঠকেছি, কোথায় হিসাব মেলেনি, সেটাও বলি।

নিউজলেটার

নতুন লেখা বের হলে ইমেইলে চলে যাবে। ফ্রি, যখন ইচ্ছা বন্ধ করা যায়।

নিউজলেটারে নাম লেখান

WhatsApp

নিজের সিচুয়েশন নিয়ে প্রশ্ন আছে? সরাসরি লিখুন, পড়ে উত্তর দিই।

WhatsApp-এ লিখুন