সরকারি রেকর্ড
খতিয়ানে কার নাম, দাগ আর জমির পরিমাণ, নামজারি হয়েছে কিনা।
● সার্ভিস · আসছে
দেশে গিয়ে অফিসে অফিসে ঘোরার সময় নেই, আবার শুধু আত্মীয়ের কথায় ভরসাও করতে চান না? আপনার জমি বা ফ্ল্যাটের সরকারি রেকর্ড আর কাগজ পাশাপাশি মিলিয়ে একটা রিপোর্ট। সার্ভিসটা তৈরি হচ্ছে।
এই সার্ভিস এখনো চালু হয়নি। দাম আর কাজের পরিধি ওয়েটলিস্টের উত্তর দেখে ঠিক হবে। নাম রাখলে চালুর খবর আগে পাবেন।
যা থাকবে বলে ভাবছি
এটা প্ল্যান, এখনো চূড়ান্ত নয়। কোন কাজটা আগে চালু হবে, ঠিক করবে আপনাদের উত্তর।
খতিয়ানে কার নাম, দাগ আর জমির পরিমাণ, নামজারি হয়েছে কিনা।
কোন বছর পর্যন্ত দেওয়া, কার নামে দাখিলা, বাকি থাকলে কত বছরের।
আগের মালিক থেকে এখনকার মালিক পর্যন্ত কাগজে কোথাও ফাঁক আছে কিনা।
কোথায় গরমিল পাওয়া গেল, আর সেটা নিয়ে উকিলকে ঠিক কী জিজ্ঞেস করবেন।
এখন যা হবে
নিচের ফর্মে নাম, দেশ আর কোন কাজটা লাগবে লিখে দিন।
কোন কাজ আগে চালু হবে আর দাম কত হবে, ঠিক হবে ওয়েটলিস্টের উত্তর দেখে।
কাজ কী, দাম কত, কত দিন লাগবে, সব লিখে জানাবো। রাজি হলে তবেই পেমেন্ট।
সোজা কথা
এখনই নিজের কেস নিয়ে কথা বলতে চাইলে জমির সাহায্য পেজে কেসটা লিখে পাঠাতে পারেন। আমাদের টিম WhatsApp কলে শুনবে।
সার্ভিসটা চালু হলে আপনাকে আগে জানাবো। এর মধ্যে ফ্রি চেকলিস্ট দিয়ে নিজে যতটা পারেন মিলিয়ে রাখুন, পরে সময় বাঁচবে।
নাম রাখার আগে
প্রশ্ন
নির্দিষ্ট তারিখ এখনই বলছি না। বিদেশের কার্ডে পেমেন্ট নেওয়ার ব্যবস্থা আর কাজের টিম তৈরি হলে চালু হবে। ওয়েটলিস্টের সবাই আগে জানবেন।
এখনো ঠিক হয়নি। ফর্মে জিজ্ঞেস করা আছে আপনার কাছে কত ঠিক মনে হয়। উত্তরগুলো দেখে দাম ঠিক হবে, আর চালুর আগে পরিষ্কার জানানো হবে।
Rich Sabbir টিম সরকারি রেকর্ড বের করে মিলিয়ে দেখবে। যেখানে আইনি মতামত লাগে, সেখানে আমরা থামবো আর বলবো উকিলের কাছে কোন প্রশ্ন নিয়ে যাবেন।
এখন না। দলিল বা NID-এর ছবি এখানে বা WhatsApp-এ পাঠাবেন না। চালুর সময় কী লাগবে আর কীভাবে দিবেন, আলাদা করে জানাবো।
না। রিপোর্ট দেখায় কাগজে কী মিলেছে আর কী মেলেনি। জমি মাঠে কার দখলে আর আইনি অবস্থা কী, সেটা উকিল আর সরেজমিন দেখার বিষয়।
জমির সাহায্য পেজে কেসটা লিখে পাঠান। ওখানে এখনই কেস নেওয়া হচ্ছে।
এরপর
কেনা, পাওয়ার, টাকা পাঠানো, রেজিস্ট্রি, পাহারা, বিক্রি আর ওয়ারিশ। ৯ অংশ, ৫৩ পাতা।
বই ও কোর্সপ্রবাসীর জমি-বাড়ি গাইড সহ তিনটা বই, আর ৩৫ লেসনের কোর্স। ডলারে কেনার ব্যবস্থা আসছে।
আসছেফেরার আগে নিজের অঙ্কটা নিজে বসানোর ওয়ার্কশিট।
এই পেজের সব লেখা শিক্ষামূলক; আইনি, ট্যাক্স বা ইমিগ্রেশন পরামর্শ নয়। আপনার তথ্য নিয়ে আমরা কী করি