●  ফ্রি প্লেবুক · জমি-ফ্ল্যাটের আসল হিসাব

বায়নার টাকা দেওয়ার আগে ১০টা চেক নিজে করুন

কোন কাগজ কোথায় মেলাবেন, কোনটা নিজে মোবাইলে পারবেন আর কোনটায় উকিল লাগবে। এক পাতার চেকলিস্টসহ পুরো প্লেবুক, ফ্রি।

  • ৪টা প্লেবুক
  • প্রিন্ট করার চেকলিস্ট
  • আইন আর খবরের সূত্র মিলিয়ে লেখা

স্টেপ ১/২

প্লেবুকটা কার জন্য খুলবো?

নাম আর WhatsApp নম্বর দিন। পরের স্টেপে আপনার জমির ব্যাপারটা একটু জেনে নিবো, তারপরই প্লেবুক খুলে যাবে।

ভেতরে কী আছে

জমির ঝামেলা টাকা দেওয়ার আগেই ধরা যায়

PLAYBOOK 01

জমি কেনার আগে ১০ চেক

খতিয়ান, QR, নামজারি, খাজনা, দলিলের চেইন, ওয়ারিশ, মামলা-বন্ধক, মাঠের মাপ আর টাকা দেওয়ার নিয়ম। ৪টা নিজে মোবাইলে, ৩টা মাঠে, ৩টায় উকিল।

PLAYBOOK 02

বাবার জমির ভাগ: ওয়ারিশ থেকে নামজারি

জমি এখনো বাবা-মায়ের নামে, ভাগ শুধু মুখে মুখে? কোন কাজের পরে কোনটা, আর পরিবারের বৈঠকে কী কী ঠিক করে নিবেন।

PLAYBOOK 03

প্রবাসীর জমি-বাড়ি

দেশে বাড়ি করার আগের হিসাব, আর বিদেশে বসে জমির কাগজ নিজের নামে ঠিক রাখার চেকলিস্ট।

PLAYBOOK 04

চুক্তির আগের হিসাব

রেজিস্ট্রিতে কোন কোন খাতে টাকা যায়, নিজে হিসাব করার ছক, আর ডেভেলপারের সাথে চুক্তিতে যে শর্তগুলো লেখা থাকা দরকার।

প্রবাসীদের জন্য

পাওয়ার অব অ্যাটর্নি চেকলিস্ট

বিদেশে বসে দেশের জমির কাজ ভাই, বোন বা আত্মীয়কে দিয়ে করাবেন? সই করার আগে এই ৮টা জিনিস মিলিয়ে নিন। একটা কাগজে অনেক ক্ষমতা চলে যায়, আর আইনে গ্রহীতার কাজকে আপনার নিজের কাজ বলেই ধরা হয়।

  1. ০১

    কোনটা লাগবে, আগে ঠিক করুন

    সাধারণ: খাজনা দেওয়া, নামজারি, অফিসে কাগজ জমা, এই ধরনের কাজ। অপ্রত্যাহারযোগ্য: বিক্রি, বায়না, বন্ধক বা ডেভেলপারকে দেওয়ার জন্য। "স্পেশাল" নামে আলাদা কিছু আইনে নাই।

    পাওয়ার অব অ্যাটর্নি আইন ২০১২, ধারা ২(৪), ২(৭)
  2. ০২

    কাজগুলো নাম ধরে লিখুন

    মৌজা, খতিয়ান আর দাগ নম্বর। কোন কোন কাজ করা যাবে, তার লিস্ট। বিক্রি, বায়না, বন্ধক বা দান করা যাবে না, এটা চাইলে পরিষ্কার লিখুন। আর একটা শেষ তারিখ। "সব জমি, সব কাজ" ধরনের লাইন থাকলে সই করবেন না।

    ধারা ৬(২): উদ্দেশ্য আর ক্ষমতার স্পষ্ট বিবরণ লাগে
  3. ০৩

    কাকে দিচ্ছেন, ভেবে দিন

    যার নিজের ভাগ বা স্বার্থ আছে, তাকে দিলে বাড়তি সাবধান। আগে পরিবারে খোলাখুলি কথা বলে নিন। দাতা আর গ্রহীতা দুইজনেরই ছবি আর জাতীয় পরিচয়পত্রের কপি লাগে।

    ধারা ৬(৩)
  4. ০৪

    মিশনে যাওয়ার আগে কাগজ গুছান

    আপডেট খতিয়ান বা পর্চা, নামজারির কাগজ আর সর্বশেষ খাজনার দাখিলা। অনেক মিশন শুধু দলিল দেখে কাজ করে না। পাসপোর্ট, NID না জন্মসনদ, কোনটা চলবে, নিজের মিশনের পেজে মিলিয়ে নিন।

    ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩, ধারা ৬(৩)
  5. ০৫

    সই হবে মিশনে, অফিসারের সামনে

    যে দেশে থাকেন, সেখানকার বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটে নিজে হাজির হয়ে সই। আগে থেকে সই করা কাগজ নিয়ে গেলে চলে না।

    দুবাই কনস্যুলেট আর লন্ডন হাইকমিশনের পেজ, নভেম্বর ২০২৬
  6. ০৬

    দেশে পৌঁছানোর পরের ঘড়ি

    তিনটা ধাপ: পররাষ্ট্র মন্ত্রণালয়ে সত্যায়ন, তারপর স্ট্যাম্প, তারপর সাব-রেজিস্ট্রার। আদালতের রায়ে উঠে আসা বিধিতে সময় দুই মাস, তিন মাস আর চার মাস। নিয়ম দুই রকম লেখা আছে, তাই সইয়ের দিন থেকেই দিন গুনুন। দেরি হলে রেজিস্ট্রি আটকে যেতে পারে; এক প্রবাসীর কেসে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে, প্রায় তিন বছর লেগেছে।

    বিধিমালা ২০১৫, হাইকোর্টের রায়ে উদ্ধৃত · রিট ৩৮৯০/২০২৫
  7. ০৭

    অপ্রত্যাহারযোগ্য হলে রেজিস্ট্রি লাগবেই

    বিক্রি, বায়না, বন্ধক বা ডেভেলপারের পাওয়ার অব অ্যাটর্নি রেজিস্ট্রি করাতেই হবে, এটা আইনের শর্ত। দাতা মারা গেলেও এটা শেষ হয় না; সাধারণটা শেষ হয়।

    ধারা ৬(১), ১১(১)(ঘ)
  8. ০৮

    বাতিলের পথ জেনে রাখুন

    মেয়াদ বা কাজ শেষ হলে নিজে থেকেই শেষ। আগে বাতিল করতে রেজিস্টার্ড ডাকে ৩০ দিনের নোটিশ। নোটিশের আগে করা কাজ বৈধ থাকে, তাই দেরি করবেন না। কপি সাব-রেজিস্ট্রি অফিস আর এসি ল্যান্ড অফিসে লিখিত জানিয়ে রাখা ভালো।

    ধারা ১১(১), ১১(২), ৪(৩)

খরচ কত? স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রি ফি আর মিশনের ফি বদলায়। সর্বশেষ হার সাব-রেজিস্ট্রি অফিস বা দূতাবাসে জেনে নিন।

এটা আইনের লেখা, হাইকোর্টের রায় আর মিশনের পেজ দেখে বানানো শেখার চেকলিস্ট, ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আইনি পরামর্শ না। সই করার আগে খসড়াটা একজন উকিলকে দেখিয়ে নিন। প্রতারণার সন্দেহ হলে ভূমি হটলাইন ১৬১২২।

সাব্বির আহমেদ

কে লিখেছে

আমি সাব্বির আহমেদ।

ইউটিউবে Rich Sabbir চ্যানেলে জমি, ফ্ল্যাট আর টাকার হিসাব নিয়ে ভিডিও বানাই। এই প্লেবুকগুলো সেই ভিডিওর রিসার্চ থেকে গুছানো। আমি উকিল নই। তাই প্রতিটা প্লেবুকে পরিষ্কার লেখা আছে, কোন কাজটা আপনি নিজে পারবেন আর কোনটায় উকিল লাগবেই।

ল্যাপটপে জমির ম্যাপ, পাশে দলিল আর চাবি
কোর্স এখন খোলা · সীমিত সময়ের ছাড়

পুরো কাজটা স্ক্রিনে দেখে শিখুন: জমি-ফ্ল্যাটের আসল হিসাব

৭ মডিউল, ৩৫ ভিডিও লেসন। সরকারি সাইট স্ক্রিনে ধরে দেখানো, শেষে নিজের জমির পুরো ফাইল। সাথে জমির ৩টা বই ফ্রি। বিদেশে বসেও মোবাইলে দেখা যায়।

কুপন কোডJOMI999
৳৯৯৯৳২,৯৯৯কুপনে ৳২,০০০ কম
কুপনসহ কোর্সটা নিন, ৳৯৯৯ →

লিংকে কুপন বসানো থাকে, একজন একবার ব্যবহার করতে পারবেন। পেমেন্ট bKash, নগদ, রকেট বা কার্ডে।
আগে দেখে নিতে চাইলে প্রথম দুইটা লেসন ফ্রি · শুধু পড়তে চাইলে ৩টা বই একসাথে ৳৯৯৯ · নতুন পর্ব পেতে YouTube-এ সাবস্ক্রাইব

প্রশ্ন

যা সবাই জানতে চান

এটা কি সত্যিই ফ্রি?

হ্যাঁ। চারটা প্লেবুকই ফ্রি, কোনো টাকা লাগবে না। পরে আরো বিস্তারিত পেইড বই আছে। নিতে চাইলে নিবেন, না চাইলে না।

নম্বর কেন চাইছেন?

প্লেবুকের আপডেট আর জমি নিয়ে নতুন ভিডিও, গাইড জানাতে। আপনি সমস্যাটা লিখলে সেটা নিয়ে কনটেন্ট বানাই। আপনার নম্বর কারো কাছে বিক্রি করা হয় না। বন্ধ করতে বললে বন্ধ।

এটা কি আইনি পরামর্শ?

না। এটা শেখার গাইড। সরকারি নিয়ম, ফি আর ওয়েবসাইট বদলায়। টাকা দেওয়ার আগে নিজের কেসটা একজন উকিলকে দেখিয়ে নিবেন।

আমি বিদেশে থাকি। আমার কাজে লাগবে?

লাগবে। প্রবাসীদের জন্য আলাদা একটা প্লেবুক আছে, আর বাকিগুলোতেও আলাদা করে লেখা আছে বিদেশ থেকে কোন কাজটা করা যায়। ফর্মে আপনার দেশটা বেছে নিন।

PDF পাবো?

হ্যাঁ। ফর্মের পরে এই পেজেই পড়তে পারবেন, আর "PDF নামান" বাটন থেকে নামিয়ে প্রিন্টও করতে পারবেন।

আমার জমির কেসটা নিয়ে কথা বলা যাবে?

যাবে। সাহায্যের পেজে কেসটা লিখে পাঠান, আমাদের টিম ফোন করবে। আমরা উকিল নই; আইনি মতামত দেন উকিল।